ঢাকায় গুলি করে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা

আপডেট: January 8, 2026 |
inbound5467453141644846112
print news

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। একই ঘটনায় আনোয়ার হোসেন নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টার কিছু পরে রাজধানীর বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, অজ্ঞাতপরিচয় কয়েকজন বন্দুকধারী হঠাৎ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম বলেন, “স্টার কাবাবের পাশের একটি গলিতে দুজনকে গুলি করা হয়। এদের মধ্যে একজন ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং পরে মারা যান।”

গুলিবিদ্ধ দুজনকে দ্রুত উদ্ধার করে রাজধানীর বিআরবি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক আজিজুর রহমান মুছাব্বিরকে মৃত ঘোষণা করেন। আহত আনোয়ার হোসেন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় অভিযান শুরু করেছে। হামলার পেছনের কারণ এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: বিডি নিউজ

Share Now

এই বিভাগের আরও খবর