আমি এখন পর্যন্ত ওরকম দৃশ্যে বোল্ড অভিনয় করিনি : শ্রাবন্তী

আপডেট: January 11, 2026 |
boishakhinews 28
print news

ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। মাত্র আট বছর বয়সে রুপালি জগতে পা রাখেন। তারপর অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। খোলামেলা পোশাক ও ব্যক্তিগত জীবন নিয়ে বছর জুড়েই আলোচনায় থাকেন। তবে পর্দায় কখনো অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায়নি এই অভিনেত্রীকে।

অভিনেতা রাহুল ব্যানার্জি একটি পডকাস্ট সঞ্চালনা করছেন। এ শোয়ে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন শ্রাবন্তী চ্যাটার্জি। অন্তরঙ্গ দৃশ্যে কেন অভিনয় করেননি, অস্বস্তিবোধ করেন কি না, ভবিষ্যতে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করবেন কি না—তা নিয়ে এই আলাপচারিতায় কথা বলেছেন শ্রাবন্তী।

সঞ্চালক রাহুল জানতে চান, সিনেমায় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে বলা হয় ‘বোল্ড সিন’। এমন দৃশ্যে তোকে খুব একটা দেখা যায়নি। তুই এসব দৃশ্যে অস্বস্তি বোধ করিস? জবাবে শ্রাবন্তী চ্যাটার্জি বলেন, “ওরকম বোল্ড সিন! বোম্বাদার (প্রসেনজিৎ চ্যাটার্জি) সঙ্গে ‘কাবেরী অন্তর্ধান’-এ আমার বাবার চরিত্রে অভিনয় করেন। আমার হাত-পা কাঁপছিল। বোম্বাদা এত মিষ্টি একজন মানুষ, সত্যি বলতে উনি আমাদের সবার অভিভাবক। উনি এত সাপোর্ট করেছেন, এত সুন্দর করে কেজি শটটা নিয়েছেন। আমার ভয়টাই কেটে গিয়েছিল। হ্যাঁ, আমি এখন পর্যন্ত ওরকম দৃশ্যে (বোল্ড) অভিনয় করিনি।”

 

অন্তরঙ্গ দৃশ্যে অস্বস্তিবোধ করেন কি না তা-ও পরিষ্কার করেছেন শ্রাবন্তী। এ অভিনেত্রীর ভাষায়—“অস্বস্তি বলতে, আমার কাছে ওরকম কাজ এখন পর্যন্ত আসেনি। আমি অনেক কমার্শিয়াল সিনেমায় অভিনয় করেছি। আর কমার্শিয়াল সিনেমায় তো ওরকম কিছু থাকে না। কিছু রিয়েলিস্টিক সিনেমা হয়, সেখানে যদি ওরকম কিছু ডিমান্ড করে, সেটাও চিত্রনাট্য অনুযায়ী। সবটাই তো টেকনিক। সেই টেকনিকে যদি শুট করা হয়, তবে আমার…। সেটা পুরোপুরি পরিচালক ও ডিওপির কাজ। আমার মনে হয়, দৃশ্যটি ছাড়া যদি গল্পটা ভালো লাগবে না, দৃশ্যটি ডিমান্ড করছেই, সেক্ষেত্রে যদি ঠিকঠাকমতো আমাকে রাজি করাতে পারে, তাহলে আমি করতে রাজি আছি।”

Share Now

এই বিভাগের আরও খবর