সিএমপি’র তালিকাভুক্ত ৩৩০ দুস্কৃতিকারীকে নগরে নিষিদ্ধ ঘোষণা

আপডেট: January 18, 2026 |
inbound8693672730726993710
print news

মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ৩৩০ ব্যক্তিকে দুষ্কৃতিকারী হিসেবে চিহ্নিত করে তাদের নগরীতে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করেছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকালে এ সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তি জারি করে সিএমপি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৮এর ৪০, ৪১ ও ৪৩ ধারার প্রদত্ত ক্ষমতাবলে চট্টগ্রাম মহানগর এলাকায় অবস্থানরত বিভিন্ন দুস্কৃতিকারীদের বহিস্কার এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত উক্ত দুষ্কৃতিকারী দলের সদস্যদেরকে চট্টগ্রাম মহানগরী এলাকায় প্রবেশ এবং অবস্থান নিষিদ্ধ করা হলো।’

inbound8756307928021395004

আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এতে বলা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর