আর কোন স্বৈরাচারী সরকার মানুষকে গুম, হত্যা রাস্তায় না করতে পারে এজন্যই হা ও না ভোট-ফারুক ই আজম বীর প্রতীক

আপডেট: January 19, 2026 |
inbound2436177544392781737
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ যাতে আগের মতো আর কোন স্বৈরাচারী সরকার মানুষকে গুম,হত্যা রাস্তায় না করতে পারে এজন্যই হা – না ভোট। আর সংস্কারের অংশ হিসেবে হা – না ভোটটা এ সরকারের অপরিহার্য হয়েছে। সংস্কারের জন্য এ সরকার এসেছে, সংস্কার এ সরকারের একটা ম্যান্ডেট।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোট আয়োজনের প্রস্তুতি জোরদারে অংশ হিসেবে সোমবার (১৯ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ৯ টায় জেলায় কর্মরত প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক এসব কথা বলেন —

মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আল মামুন মিয়া সভাপতিত্বে, বক্তব্য দেন  পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উর রহমান, সিভিল সার্জন আল মামুন, তথ্য অফিসার ইব্রাহিম মোল্লা, জেলা কৃষি অফিসার সাদিকুল ইসলাম,জেলা ত্রাণ কর্মকর্তা আব্দুল করিম, জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মহির উদ্দিন,  ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা।

মতবিনিময় সভায় আসছে সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও সাধারণ মানুষের মাঝে গণভোটের সচেতনতা বাড়াতে প্রশাসনিক সমন্বয় আরও জোরদার করতে নানা দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর