তিন নেতার কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু এনসিপির

আপডেট: January 22, 2026 |
inbound4998635771604615578
print news

তিন নেতার মাজার এবং ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদীর কবর জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের পাশে প্রয়াত জাতীয় তিন নেতা শেরেবাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও খাজা নাজিমুদ্দিনের সমাধি অবস্থিত।

আর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে রয়েছে ইনকিলাব মঞ্চের ওসমান হাদির কবর।

এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আজকের এই নির্বাচনি যাত্রার আমাদের শুরুর দুইটা বক্তব্য হচ্ছে।

প্রথমত গণভোটে সারা বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, গণভোটে আপনারা ‘হ্যাঁ’ ভোট দিন। গণভোটে ‘হ্যাঁ’-এর মাধ্যমে সংস্কারের যাত্রাকে অব্যাহত রাখুন।

দুই, শরীফ ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছেন, সেই হত্যাকারীদের বিচার আমাদের আজকের এই নির্বাচনি যাত্রার অন্যতম প্রধান দাবি, অন্যতম প্রধান এজেন্ডা।

আমরা নির্বাচনের আগেই তার চার্জশিট থেকে শুরু করে সকল কার্যক্রম যাতে সম্পন্ন হয় এবং আমরা অবশ্যই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার আমরা এই বাংলার মাটিতে আদায় করে ছাড়ব, ইনশাআল্লাহ।

তিনি বলেন, আমরা যেকোনো মূল্যে ১২ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হোক, এটা চাই। সেই নির্বাচনে জয়লাভ করে আমরা সংসদে যেতে চাই।

আমাদের সামনে এটাই এখন একমাত্র এজেন্ডা। সরকারের জায়গা থেকে নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না- এটা আমরা বিভিন্ন সময় বলে আসতেছি। তারা একটি বিশেষ দলকে বিশেষ ধরনের সুবিধা দিচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর