ভোট দিয়ে দ্রুত পোস্টাল ব্যালট পাঠানোর আহ্বান

আপডেট: January 24, 2026 |
inbound4499713665333701335
print news

প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা ডাকযোগে ভোট দিচ্ছেন, তাদের পোস্টাল ব্যালটে ‘যত দ্রুত সম্ভব’ ভোটদান শেষ করে বা সিল দিয়ে কাছের পোস্ট অফিসে পাঠাতে বলেছে নির্বাচন কমিশন-ইসি।

একই সঙ্গে কমিশন মনে করিয়ে দিয়েছে, ১২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পোঁছলেই কেবল সেটি ভোট গণনায় যুক্ত হবে।

শনিবার (২৪ জানুয়ারি) কমিশন এক বিজ্ঞপ্তিতে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটারদের জন্য এ নির্দেশনা দিয়েছে।

দেশে এবং দেশের বাইরে থেকে ১৫ লাখ ৩৩ হাজার প্রবাসী এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। তাদের অর্ধেকের বেশি প্রবাসী।

আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট হবে। ওইদিন পোস্টাল ব্যালট গণনা করবেন রিটার্নিং কর্মকর্তারা।

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটারের পাশাপাশি দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি নিবন্ধন করছেন।

নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

Share Now

এই বিভাগের আরও খবর