জয়পুরহাটে গণভোটে উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

আপডেট: January 26, 2026 |
inbound458577515813731528
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ দেশের চাবি আপনার হাতে, পরিবর্তনের জন্য ‘হ্যাঁ’ ভোট দিন” এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে  জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জেলা মডেল মসজিদ মিলনায়তনে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সাজেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার  মিনা মাহমুদা, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান, জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমন প্রমুখ।

সম্মেলনে জয়পুরহাট জেলার বিভিন্ন মসজিদের প্রায় ৭৫০ জন  ইমাম, খতিব ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদে নির্বাচন ও জুলাই সনদের বাস্তবায়নের জন্য যে ভোটগ্রহণ করা হবে তা যেন আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। ‘হ্যাঁ’ ভোট দিলে সবকিছু পাবেন। ‘না’ ভোট দিলে কিছুই পাবেন না। মনে রাখবেন পরির্বতনের চাবি এবার আপনারই হাতে।

Share Now

এই বিভাগের আরও খবর