নির্বাচনী ফলাফল প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ বাংলাদেশ জামায়াতে ইসলামীর

আপডেট: February 13, 2026 |
inbound8860848831111786507
print news

নির্বাচনি ফলাফল ঘিরে প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্টি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দলটির ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে এক পোস্টের মাধ্যমে এমন প্রতিক্রিয়া জানানো হয়েছে।

ফেসবুক পোস্টটি হুবুহু নিচে তুলে ধরা হলো: প্রিয় দেশবাসী, দিনভর এতটা ইতিবাচক ও শান্তিপূর্ণ পরিবেশে বিপুল সংখ্যায় আপনাদের ভোটাধিকার প্রয়োগের জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তবে নির্বাচনের ফলাফল ঘিরে প্রক্রিয়া নিয়ে আমরা সন্তুষ্ট নই। ১১ দলীয় জোটের প্রার্থীদের বিভিন্ন আসনে অল্প ব্যবধানে এবং সন্দেহজনকভাবে পরাজয়, বেসরকারি ফল ঘোষণায় বারবার অসামঞ্জস্য ও কারসাজি, ভোটার উপস্থিতির হার প্রকাশে নির্বাচন কমিশনের অনীহা এবং প্রশাসনের একটি অংশের বড় একটি দলের প্রতি ঝুঁকে পড়ার ইঙ্গিত—এসব কিছুই নিঃসন্দেহে ফলাফল প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।

তাই আমরা সবাইকে ধৈর্য ধরার এবং ১১ দলীয় জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করার আহ্বান জানাচ্ছি। একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষে আমাদের ন্যায়বিচারের সংগ্রাম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

Share Now

এই বিভাগের আরও খবর