তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মো‌দির ফোন

আপডেট: February 13, 2026 |
inbound2980016438195729677
print news

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ভারতের প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডলারে এ তথ্য জানান।

নরেন্দ্র মোদি লিখেছেন, তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে তাঁর উল্লেখযোগ্য বিজয়ের জন্য আমি তাঁকে অভিনন্দন জানিয়েছি। বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তাঁর প্রচেষ্টার জন্য আমি শুভকামনা ও সমর্থন জানিয়েছি।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে, আমাদের দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।

এর আগে তারেক রহমানকে টুইট বার্তায় অভিনন্দনও জানান নরেন্দ্র মোদি।

অভিনন্দন বার্তায় ভারতের প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন যে, ভারত সবসময় একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকবে। তিনি তার বার্তায় আরও উল্লেখ করেন যে, দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন আগামীতে নতুন উচ্চতায় পৌঁছাবে।

তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ একটি স্থিতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে বলেও তিনি বিশ্বাস করেন।

মূলত নির্বাচনের ফলাফল বেসরকারিভাবে স্পষ্ট হওয়ার পরপরই আন্তর্জাতিক পর্যায় থেকে আসা এই অভিনন্দন বার্তাটি বিএনপির নতুন সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর