প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজ চালু

আপডেট: February 18, 2026 |
inbound3161032490167704927
print news

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বাধীন সরকারের কার্যক্রম ও বিভিন্ন আপডেট জনগণের কাছে পৌঁছে দিতে একটি অফিসিয়াল ফেসবুক পেজ চালু করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) নতুন সরকারের প্রথম কার্যদিবসে পেজটি উদ্বোধন করা হয়। ‘PMO Bangladesh – প্রধানমন্ত্রীর কার্যালয়’ নামে চালু হওয়া পেজটির ডিসপ্লে ছবিতে প্রধানমন্ত্রীর ছবি সংযুক্ত করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং বিকেলে মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠিত হয়। একই দিন রাতে গেজেট জারি করে অন্তর্বর্তী সরকার ভেঙে দেওয়া হয়।

এদিকে বুধবার সকাল ১০টার দিকে ‘Chief Advisor GOB’ নামের ফেসবুক পেজ থেকে এক পোস্টে জানানো হয়, এখন থেকে পেজটির সব কার্যক্রম বন্ধ থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর