‘চিরকাল যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের যথেষ্ট অস্ত্র আছে’

আপডেট: March 3, 2026 |
inbound3116367905292992993
print news

যুক্তরাষ্ট্রের ‘মধ্যম ও উচ্চ মধ্যম মানের’ গোলাবারুদ মজুদের তথ্য দিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ ‘চিরকাল’ চালানো যেতে পারে… কেবল এই সরবরাহ ব্যবহার করে।

ট্রাম্প লিখেছেন, আমাদের কাছে এই অস্ত্রের প্রায় অসীম মজুত রয়েছে। যুক্তরাষ্ট্রের কাছে যথেষ্ট মজুত রয়েছে এবং বড় জয়ের জন্য প্রস্তুত!!!

তিনি তার সবশেষ মন্তব্যে পূর্বসূরি জো বাইডেনের বিরুদ্ধে ‘অত্যন্ত উচ্চ মানের’ মার্কিন অস্ত্র ইউক্রেইনে সরবরাহের অভিযোগ তুলেছেন।

বাইডেন তার চার বছরের মেয়াদের শেষভাগে ইউক্রেইনকে শক্তিশালী দূরপাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন, যা ১৯০ মাইল পর্যন্ত আঘাত হানতে সক্ষম।

Share Now

এই বিভাগের আরও খবর