এবার ছিনতাইকারীর খপ্পরে ভিক্ষুক!

আপডেট: March 10, 2026 |
mob 1
print news

বরগুনার পাথরঘাটা উপজোলায় দিনে-দুপুরে ছিনতাইয়ের কবলে পড়ে স্বর্ণের নাকের নোলক, কানের দুল হারালেন রাবেয়া নামে এক ভিক্ষুক।

সোমবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার সময় পাথরঘাটার কেএম বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

স্হানীয়রা জানান, ষাটোর্ধ্ব রাবেয়া পাথরঘাটার টাকারখাল গুচ্ছ গ্রামে থাকেন। তিনি শহরের মানুষের কাছ থেকে ভিক্ষা করে জীবন চালান।

আজ সকালে ভিক্ষা করাকালীন ছিনতাইকারী তার নাকের নোলক ও কানের দুল ছিনিয়ে নেয়। এসময় তার কান ছিঁড়ে যায়।
পরবর্তীতে ওই নারী পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিন সোহেলের কাছে বিষয়টি জানায়। সাংবাদিক আমিন সোহেল ওই নারীকে প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি জানান।

এ ঘটনায় স্হানীয়রা ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি বিচারের দাবি জানিয়েছে।
এদিকে এ ঘটনায় পাথরঘাটা থানার ওসি মাংচেনলা বলেন, ঘটনাটি সাংবাদিকদের কাছ থেকে শুনছেন। তবে সংবাদ শোনার পর ঘটনাস্হলে অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশের কোনো টিম পাঠাননি। তিনি বলেন ওই ভিক্ষুক নারীকে থানায় নিয়ে আসতে বলা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর