জয়পুরহাটে পৌরসভার ৪৬২৫ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

জয়পুরহাট প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জয়পুরহাট পৌরসভার উদ্যোগে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
জয়পুরহাট পৌরসভা চত্বরে ৯টি ওয়ার্ডের দরিদ্র, অসহায় ও দুস্থ ৪ হাজার ৬২৫ পরিবারের মাঝে সরকারের বিশেষ বরাদ্দের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও জয়পুরহাট পৌরসভার প্রশাসক উত্তম কুমার রায়।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক খান, নির্বাহী প্রকৌশলী আবু জাফর মো. রেজা, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হাশেম এবং উপ-সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান।
জয়পুরহাট পৌরসভার প্রশাসক উত্তম কুমার রায় বলেন, জয়পুরহাট পৌরসভায় এবার ভিজিএফ হিসেবে ৪৬ দশমিক ২৫০ টন চাল বরাদ্দ এসেছে।এই চাল ৪ হাজার ৬২৫টি কার্ডের বিপরীতে জনপ্রতি ১০ কেজি করে বিতরণ করা হবে।
















