শাহজাদপুরে বনিক সমিতির ইফতার মাহফিল

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা বণিক সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৩ মার্চ) শুক্রবার সন্ধ্যায় দ্বারিয়াপুর বাজারে অবস্থিত উপজেলা বণিক সমিতির কার্যালয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
শাহজাদপুর উপজেলা বণিক সমিতির সম্মানিত সভাপতি এমদাদুল হক নওশাদের সভাপতিত্বে এ সময় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, সাবেক সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রায়হান উদ্দিন, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক, শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেন,বণিক সমিতির সাধারণ সম্পাদক রবিন আকন্দ। এ ছাড়া এ সময় বনিক সমিতির কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ ও সূধীমহল উপস্থিত ছিলেন।









