সারিয়াকান্দিতে যানজট নিরসনে থানা পুলিশের অভিযান

আপডেট: March 18, 2026 |
inbound6850339291950371826
print news

মামুন মিয়া, সারিয়াকান্দি প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদকে সামনে রেখে শনিবার ১৭ই মার্চ দুপুরে পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে যানজট মুক্ত করতে থানা পুলিশ সদস্যরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

স্থানীয় সচেতনমহল জানান, থানা পুলিশের অভিযানে পৌর এলাকায় যানজটমুক্ত হয়েছে। তারা আরও জানান, পৌর সভার প্রধান সড়কে মাংস দোকান, অটো রিক্সা, ভ্যান এবং ইজিবাইক রাস্তার দু’ধারে পাকিং করায় যানজটের মূল কারণ।

যার ফলে প্রতিনিয়ত চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ পথচারী ও পৌর বাসীকে। এ বিষয়ে থানার এস আই নাজমুল হক জানান, ওসি স্যারের নির্দেশনায় পৌর এলাকায় যানজট মুক্ত করতে পুলিশ সদস্যরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

যানজট নিরসনে আমাদের অভিযান চলমান থাকবে । এ ব্যাপারে উপজেলার সর্বস্তরের জন সাধারণের সার্বিক সহযোগিতা কামনা করছি।

Share Now

এই বিভাগের আরও খবর