জয়পুরহাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট: April 1, 2026 |
inbound6800363925713867165
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ‘পাঁচ বছরে ২৫  কোটি বৃক্ষরোপন’ কর্মসূচির আওতায় জয়পুরহাট জেলায় বৃক্ষরোপন রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকেলে সড়ক ও জনপদ অধিদপ্তর, সড়ক বিভাগ জয়পুরহাটের আয়োজনে এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।

জয়পুরহাট সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রাজেস খানের সভাপতিত্বে এ সময়  উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক  মাসুদ রানা প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, জেলা নিরাপদ সড়ক চাই’র সভাপতি নুর ই আলম, সহ সভাপতি নুরল ইসলাম রনজু, সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মেহদী খান, উপ সহকারী প্রকৌশলী ইমারুল ইসলাম সহ অন্যান্যরা।

চলমান ভাবে সড়ক ও জনপথ বিভাগের  ৫ হাজার বিভিন্ন বনজ ও ফলজ বৃক্ষরোপণ করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর