মসজিদের ভেতরে শিশুকে ‘ধর্ষণ’ চেষ্টার অভিযোগে ইমাম আটক

আপডেট: April 21, 2026 |
fsdsdsdsd
print news

শরীয়তপুরের জাজিরা উপজেলায় মসজিদের ভেতরে ৬ বছর বয়সী এক শিশুকে ‘ধর্ষণ’ চেষ্টার অভিযোগে ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২০ এপ্রিল) বিকালে জয়নগর ইউনিয়নের সরদারকান্দি এলাকার একটি জামে মসজিদে শিশুটিকে কৌশলে ডেকে নেন অভিযুক্ত ইমাম আবুল বাশার (৬০)। পরে মসজিদের ভেতরে তিনি শিশুটিকে ‘ধর্ষণ’ করার চেষ্টা করেন।

এ সময় ঘটনাটি টের পেয়ে স্থানীয় লোকজন দ্রুত সেখানে গিয়ে তাকে হাতেনাতে আটক করেন। পরে খবর পেয়ে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

গ্রেফতার আবুল বাশার জয়নগর ইউনিয়নের ছোটগোপালপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এবং পাশের একটি মহিলা মাদরাসায় শিক্ষকতা করতেন বলে জানা গেছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি ঘটার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে।

​তিনি বলেন, অভিযুক্ত ইমাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধ স্বীকার করেছেন। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং তদন্ত চলছে। শিশুদের নিরাপত্তার বিষয়ে পুলিশ অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।

ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর