পীরগঞ্জে অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউ টিন বিতরণ

আপডেট: May 4, 2026 |
inbound7402902367078118429
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অগ্নিকাণ্ড ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

৩রা মে (রোববার) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।

এসময় তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অগ্রাধিকার। ঝড়ে যাদের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, তারা যাতে দ্রুত মাথা গোঁজার ঠাঁই করে নিতে পারেন, সেজন্য এই টিন দেওয়া হচ্ছে।

পর্যায়ক্রমে সকল ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আওতায় আনা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সহায়তা নিতে আসা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তারা বলেন, ঝড়ে ঘর হারিয়ে তারা অত্যন্ত কষ্টে দিনাতিপাত করছিলেন।

সরকারের এই টিন সহায়তা পাওয়ায় তারা এখন পুনরায় ঘর মেরামত করতে পারবেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার,পীরগঞ্জ ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান চৌধুরী, জাবরহাট ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, ভোমরাদহ ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা খাতুন, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, যুবদল সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রানা প্রমূখ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম জানান, অগ্নিকাণ্ড ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি এক বান্ডিল ঢেউটিন ও নগদ ৩ হাজার করে টাকা প্রদান করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর