পীরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে অক্সিজেন সরবরাহের বিভিন্ন উপকরণ বিতরণ

আপডেট: May 6, 2026 |
inbound8532086222580232676
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৪ জন মৎস্যচাষীর মাঝে পুকুরে অক্সিজেন সরবরাহের ইলেকট্রিক যন্ত্রসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (৬ মে) ২০২৫–২০২৬ অর্থবছরের মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় পরিচালিত মৎস্য খামার উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে উপকারভোগী মৎস্যচাষীদের মাঝে অক্সিজেন সরবরাহের ইলেকট্রিক যন্ত্রের পাশাপাশি ১০ কেজি চুন ও ১০ কেজি মাছের খাদ্য উপকরণ প্রদান করা হয়।

পীরগঞ্জ উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান জাহিদ।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার ও উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার।

উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু।

উপকরণ বিতরণকালে বক্তারা জানান, মাছের নিবিড় চাষে পুকুরে অক্সিজেনের ঘাটতি মেটাতে এই যন্ত্রগুলো অত্যন্ত কার্যকর।

গুলশা ও পাবদা মাছের মতো উচ্চমূল্যের মাছ চাষে চাষীদের উদ্বুদ্ধ করতে এবং ফলন বৃদ্ধিতে সরকার এই কারিগরি সহায়তা প্রদান করছে।

এর মাধ্যমে স্থানীয় মৎস্য চাষীরা যেমন লাভবান হবেন, তেমনি মৎস্য উৎপাদনেও আধুনিকতার ছোঁয়া লাগবে।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর