বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে জয়পুরহাটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আপডেট: May 6, 2026 |
inbound8015780764763419025
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিট কার্যালয় চত্বরে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এসময় রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান,রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের ভাইস চেয়ারম্যান মতিয়র রহমান, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান সুইট, কার্যকরী কমিটি সদস্য শরিফুল ইসলাম,খলিলুর রহমান, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, ইউনিট লেভেল অফিসার শেখ আরিফউজ্জামান, রেডক্রিসেন্ট যুব ইউনিট প্রধান আরাফাত হোসেন উপস্থিত ছিলেন।

রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান বলেন,রেড ক্রিসেন্টের মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং নতুন প্রজন্মের মাঝে মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে এ ধরনের সৃজনশীল প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

​প্রতিযোগিতায় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। রেড ক্রিসেন্টের মানবিক আদর্শ ও প্রকৃতির বিভিন্ন চিত্র তাদের তুলিতে ফুটে ওঠে।

মূল দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ইউনিটের পক্ষ থেকে আরও বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর