সামাজিক সচেতনতা ও নারী অধিকার বিষয়ে এনসিপির উঠান বৈঠক 

আপডেট: May 6, 2026 |
inbound6867691466187541618
print news

জয়পুরহাট প্রতিনিধি: সামাজিক সচেতনতা বৃদ্ধি ও নারীর অধিকার নিশ্চিতকরণে জনসম্পৃক্ততা বাড়াতে জয়পুরহাটে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় নাগরিক পার্টি, জয়পুরহাট জেলা শাখার আয়োজনে বুধবার বিকেলে তেঘর এলাকায় অনুষ্ঠিত এ বৈঠকে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি, জয়পুরহাট জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওমর আলী বাবু।

তিনি বলেন, একটি উন্নত ও মানবিক সমাজ গঠনে নারীর অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও কর্মসংস্থানের ক্ষেত্রে নারীদের আরও এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, পরিবার ও সমাজে নারীর প্রতি সম্মান বৃদ্ধি এবং সহিংসতা প্রতিরোধে সচেতনতা গড়ে তোলা সময়ের দাবি। নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র শক্তির জেলা আহ্বায়ক সৈয়দ আহমদুল্লাহ শাকিল, ওয়ারিয়র্স অফ জুলাই জেলা আহ্বায়ক রাকিবুল হাসান রকি, এনসিপি জেলা কমিটির সদস্য মুকুল হোসেন, শাহনাজ পারভীন এবং জুলাই অভ্যুত্থানের শহীদ মেহেদির পরিবারসহ অন্যান্য নেতৃবৃন্দ। রাকিবুল হাসান রাকিব জয়পুরহাট

Share Now

এই বিভাগের আরও খবর