পীরগঞ্জে সীমানা বহির্ভূত বালু উত্তোলন, ইজারাদারকে জরিমানা

আপডেট: May 11, 2026 |
inbound7249050422631356089
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বালু মহালের নির্ধারিত সীমানার বাইরে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাইদুর রহমান নামে এক ইজারাদারকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১১ মে (সোমবার) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এন, এম, ইশফাকুল কবীর ।

জানা গেছে, উপজেলার কোষারাণীগঞ্জ ইউনিয়নের ভামদা মৌজার টাঙ্গন নদীর একটি বালু মহালে ইজারাদার সরকারি নির্ধারিত সীমানা অমান্য করে ড্রেজার মেশিন ও ড্রাম দিয়ে তৈরি বিশেষ ব্যবস্থার মাধ্যমে নদীর বিভিন্ন অংশ থেকে বালু উত্তোলন করছিলেন।

এতে নদীর পাড় ধসে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছিল এবং স্থানীয় পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সহকারী কমিশনার (ভূমি) এন, এম, ইশফাকুল কবীর ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।

এসময় ইজারাদার কর্তৃক আইন লঙ্ঘনের সত্যতা পাওয়ায় ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ (সংশোধিত ২০১১) এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক ইজারাদারকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এন, এম, ইশফাকুল কবীর জানান, “নদীর ইজারা মানেই যত্রতত্র বালু তোলার অনুমতি নয়।

সরকারি নীতিমালা যারা লঙ্ঘন করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।” সরকার নির্ধারিত সীমানার বাইরে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। এতে নদী ভাঙনের সম্ভাবনা থাকে এবং ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়।

জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর