পীরগঞ্জে নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রফিকুল হক মহোদয়ের সাথে পীরগঞ্জ উপজেলা পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও সুধীজনদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ মে (মঙ্গলবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জাহিদুর রহমান জাহিদ, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ঠাকুরগাঁও-৩।
মতবিনিময় সভায় বক্তারা, উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে আলোকপাত করেন।
নবনিযুক্ত জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন তারা।
নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট রফিকুল হক পীরগঞ্জ উপজেলার সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতা এবং সুধীজনদের সাথে আনুষ্ঠানিকভাবে পরিচিত হন।
এসময় তিনি স্থানীয় সংসদ সদস্য জনাব জাহিদুর রহমান জাহিদ এবং স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে সভায় সরকারি সেবার মান বৃদ্ধি ও জনগণের সমস্যা সমাধানের কথা তুলে ধরেন।
এছাড়াও পীরগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এন এম ইশফাকুল কবির, থানা অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নুল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নুসরতে খুদা রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।















