জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিএনপির ৮ দিনব্যাপী কর্মসূচি

আপডেট: May 18, 2026 |
inbound1561352432676009825
print news

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২৫ মে থেকে পহেলা জুন পর্যন্ত ৮ দিনের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। ৩১ মে রাজধানীর রমনায় হবে মূল আলোচনা সভা। তবে রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে কোনো কর্মসূচি করা যাবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভায় এসব কথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

৩০ মে জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীতে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং কালো পতাকা উত্তলন করা হবে। ওইদিন জিয়া উদ্যানে বাবার কবরে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নানা অবদানের কথা তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, শহীদ জিয়ার স্মৃতি মানুষের মাঝে অম্লান হয়ে আছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের দিন থেকে অঙ্গীকার পূরণ করছেন। প্রধান্ত্রীর ভালো কাজ দেখে হিংসা করে বিরোধীদল বিরূপ মন্তব্য করছে বলেও মন্তব্য করেন তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর