সিলেট টেস্টে চালকের আসন থেকে মাঠ ছাড়লো বাংলাদেশ

আপডেট: May 19, 2026 |
inbound4039474102374807579
print news

ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিন খেলছে বাংলাদেশ। যেখানে ৪৩৭ রানের জবাবে করতে নামা পাকিস্তানের ৩ উইকেট তুলে নিয়েছে টাইগাররা।

সবশেষ প্রতিরোধ গড়া বাবর আজমকে আউট করেছেন তাইজুল ইসলাম। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভার শেষে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৩৩ রান করেছে। ফিফটি করে অপরাজিত আছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।

আজ মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা পাকিস্তানের দলীয় ২৭ রানে প্রথম উইকেট তুলে নেয় বাংলাদেশ।

নাহিদ রানার বলে ৬ রান করে মেহেদী হাসান মিরাজকে ক্যাচ দেন আব্দুল্লাহ ফজল। এরপর আরেক ওপেনার আজান আওয়াইসকে এলবি করেন মিরাজ ২১ রানে।

অবশ্য তৃতীয় উইকেটে বাবর আজম ও শান মাসুদ ৯২ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ে তোলেন। তারা ১১৫ বলে ৯২ রান করেন। অবশেষে ৫২ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৪৭ করা বাবরকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচে ফেরান তাইজুল।

এর আগে গতকাল দ্বিতীয় ইনিংসে নেমে ২ ওভার খেলে কোনো রান না করে ও উইকেট না হারিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।

যেখানে বাংলাদেশের প্রথম ইনিংসে ২৭৮ রানের জবাবে পাকিস্তান ২৩২ রানে অলআউট হয়েছিল। পরে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিমের অসাধারণ সেঞ্চুরিতে সবকটি উইকেট হারিয়ে ৩৯০ রান করেছিল।

Share Now

এই বিভাগের আরও খবর