রাণীশংকৈলে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেট: May 19, 2026 |
inbound3545685281822655977
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৯ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প’-এর আওতায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এই সভার আয়োজন করে রাণীশংকৈল উপজেলা প্রশাসন।

উপজেলা সমন্বয়কারী রাশেদা আক্তারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ খাদিজা বেগম।

সভায় ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ এবং গ্রাম আদালত প্রকল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা গ্রামীণ এলাকায় ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, গ্রাম আদালতের মাধ্যমে সাধারণ মানুষ নিজ এলাকায় খুব কম খরচে এবং দ্রুততম সময়ে ন্যায়বিচার পাচ্ছেন।

এর ফলে জেলা আদালতের ওপর মামলার চাপ অনেকাংশেই কমে আসছে। তবে এই কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

সভায় উপজেলার আটটি ইউনিয়নের মোট মামলার সংখ্যা ৮৩৯ নিষ্পত্তি ৮২০অপেক্ষমান মামলার সংখ্যা ১৯ টি।সকল ইউনিয়নের মামলার নথি পত্র পর্যালোচনা করা হয়।

গ্রাম আদালতের মামলা গ্রহণ, নিষ্পত্তি ও অগ্রগতির সার্বিক চিত্র পর্যালোচনা করা হয় এবং আগামী দিনগুলোতে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

Share Now

এই বিভাগের আরও খবর