ঠাকুরগাঁওয়ের দুই ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

আপডেট: May 19, 2026 |
inbound2811557302200113739
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: রাণীশংকৈলে তেল ওজনে কম দেওয়ার অপরাধে দুটি ফিলিং স্টেশনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লক্ষ্য টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

১৯ মে (মঙ্গলবার) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারের মেসার্স ভাই ভাই ফিলিং ষ্টেশন ও গোগর এলাকার আবদুর রাহিম ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান ।

এসময় তিনি জানান, উপজেলার বেশ কয়েকটি ফিলিং ষ্টেশনের মেশিন আমরা চেক করেছি। এর মধ্যে নেকমরদ বাজারের মেসার্স ভাই ভাই ফিলিং ষ্টেশনে প্রতি ১০ লিটারে ২৩০ মিলি তেল ওজনে কম দেওয়ার প্রমাণ মিলেছে।

অপরদিকে একই অবস্থা উপজেলার গোগর এলাকার আবদুর রাহিম ফিলিং স্টেশনে। ইচ্ছে করেই ফিলিং ষ্টেশনদুটি সব মেশিনে ওজনে কম দিয়ে গ্রাহকদের সাথে প্রতারণা করছিল।

অভিযানে অনিয়মের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠান দুটিকে পৃথকভাবে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

এ সময় সংশ্লিষ্টদের ভবিষ্যতে এমন অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। ভোক্তাদের স্বার্থ রক্ষা ও সঠিক পরিমাণে জ্বালানি তেল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

Share Now

এই বিভাগের আরও খবর