সিলেটবাসীকে সিসিক প্রশাসকের ঈদের শুভেচ্ছা

আপডেট: May 26, 2026 |
inbound5647346199739459880
print news

ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

সোমবার (২৫ মে) এক শুভেচ্ছা বার্তায় সিসিক প্রশাসক বলেন, পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবিকতার মহান শিক্ষা দেয়।

এই পবিত্র উৎসবের মূল শিক্ষা হলো আত্মত্যাগের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং সমাজে সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করা।

আমি সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও মানবিক নগর গড়ার লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আসন্ন ঈদে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও নগর পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ কাজে নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি।

আসুন, আমরা সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করি, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং পরিচ্ছন্ন ও সুন্দর সিলেট গড়তে সম্মিলিতভাবে কাজ করি।

মহান আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ দান করুন। ঈদ মোবারক।

Share Now

এই বিভাগের আরও খবর