জয়পুরহাটে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপিত

আপডেট: May 26, 2026 |
inbound4295775638781256676
print news

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে সাম্যের কবি, দ্রোহ ও প্রেমের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।​এবারের জন্মবার্ষিকীর প্রতিপাদ্য বিষয় ছিল— ‘দ্রোহের কবি, প্রাণের কবি নজরুল’।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান,অতিরিক্ত জেলা প্রশাসক নূরুল ইসলাম,জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীর আলম, জয়পুরহাট সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শহিদুল ইসলাম, জয়পুরহাট জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি আমিনুল হক বাবুলসহ প্রমূখ।

​বক্তারা বলেন, নজরুল শুধু কবি ছিলেন না; তিনি ছিলেন অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তাঁর কবিতা ও গান আমাদের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছে।

​আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে কবি নজরুলের কালজয়ী গান, কবিতা আবৃত্তি ও নৃত্য সহযোগে একটি আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

​অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর