ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইসরাফিল শাহীনকে বিশেষ সম্মাননা প্রদান

আপডেট: May 26, 2026 |
inbound5722898162909140681
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মো. ইসরাফিল শাহীন পীরগঞ্জ প্রেসক্লাবে আগমন উপলক্ষে এক বিশেষ সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ ২৬ মে (মঙ্গলবার) সকালে পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে আয়োজিত এক সংক্ষিপ্ত ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ক্লাবের পক্ষ থেকে এই বিশেষ সম্মাননা স্মারক (ক্রোস্ট) তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও -৩আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান জাহিদ।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক জিয়াউল হাসান জিয়া, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক, প্রেসক্লাবের সভাপতি জয়নুল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নুসরতে খুদা রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা এবং প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীরা।

সম্মাননা গ্রহণ কালে উপাচার্য প্রফেসর ড. মো. ইসরাফিল শাহীন পীরগঞ্জ প্রেসক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে ও একটি আধুনিক-স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে স্থানীয় সাংবাদিক ও সুধীসমাজের সার্বিক সহযোগিতা কামনা করেন।

প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপাচার্য মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে স্বাগত জানান এবং পীরগঞ্জ তথা পুরো ঠাকুরগাঁও জেলার উচ্চশিক্ষার প্রসারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

Share Now

এই বিভাগের আরও খবর