হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ২ শিশুর মৃত্যু

আপডেট: May 26, 2026 |
inbound8280087986145626653
print news

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হাম বা হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯। সোমবার (২৬ মে) সকাল থেকে মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ছয় ও ১০ মাস বয়সী শিশু দুটির মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ঝন্টু সরকার।

মঙ্গলবার (২৬ মে) সকালে হাসপাতাল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬ মাস বয়সী শিশুটি ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া গ্রামের বাসিন্দা। গত ১৯ মে হামের উপসর্গ নিয়ে তাকে ভর্তি করা হয়েছিল। সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

অপর ১০ মাস বয়সী শিশুটি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামের বাসিন্দা। গত ২০ মে হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার সকালে শিশুটি মৃত্যু হয়।

তবে গত কয়েকদিন ধরে আক্রান্তের সংখ্যা কিছুটা কমে আসার কথা জানিয়ে চিকিৎসক ঝন্টু সরকার বিজ্ঞপ্তিতে বলেন, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ শিশু। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৯ শিশু। হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে ৬২ শিশু।

তিনি বলেন, গত ১৭ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৬০৯ শিশু এ হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৫০৮ শিশু।

হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ও সহযোগী অধ্যাপক মোহা. গোলাম মাওলা বলেন, হামের টিকা নেওয়া শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় সংক্রমণ কমে আসছে। যার ফলে আক্রান্তের পাশাপাশি হাসপাতালে ভর্তিও কমছে। তবে শিশুদের সুরক্ষায় পরিবারের সদস্যদের আরও দায়িত্বশীল হতে হবে।

Share Now

এই বিভাগের আরও খবর