গৌরনদীতে বাসচাপায় সন্তানসহ দম্পতির মৃত্যু

আপডেট: May 26, 2026 |
inbound5901305445012302489
print news

ঈদযাত্রায় বরিশালের গৌরনদী উপজেলায় বাসের চাপায় সন্তানসহ মোটরসাইকেল আরোহী এক দম্পতির প্রাণ গেছে।

ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর এলাকায় মঙ্গলবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে গৌরনদী মহাসড়ক থানার ওসি মোহসিন হোসেন জানিয়েছেন।

নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

ওসি মোহসিন বলেন, “ওই দম্পতি ছেলেকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বরিশালে আসছিল।

“পথে ‘আনন্দ সুপার’ নামের একটি বাস পেছন থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।”

Share Now

এই বিভাগের আরও খবর