বগুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য গ্রেফতার

আপডেট: June 6, 2026 |
inbound4802563492936075976
print news

বগুড়ার জেলা প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযানে দেশি- বিদেশি অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ৪ সদস্যকে গ্রেফতার গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-কাহালু উপজেলার পুগইল গ্রামের মৃত- নাজির উদ্দিনের ছেলে মোঃ ইমরান হোসেন (৩০),দুপচাঁচিয়া,উপজেলার নওদাপাড়া গ্রামের মোঃ নবাব আলীর ছেলে মোঃ সোহেল (২৮), কাহালু উপজেলার চানপুর গ্রামের মোঃ আলমগীর হোসেনের ছেলে মোঃ রাব্বী হাসান(২১) এবং পাঁচপীর নলমরিয়া গ্রামের মোঃ আব্বাস আলীর ছেলে মোঃ হালিম(২০)।

০৫ জুন (শুক্রবার) সকালে বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার( মিডিয়া মুখপাত্র) আতোয়ার রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতাকৃতরা একটি বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়েছিল। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে সম্ভাব্য ডাকাতির ঘটনা প্রতিরোধ করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে একটি রিভলভার,একটি চাইনিজ কুড়াল, একটি কাটার, দুটি বার্মিজ চাকু,একটি স্লাইরেঞ্জ, দুটি গামছা এবং ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ দাবি তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডাকাতির পরিকল্পনা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির আগেই তাদেরকে আটক করা সম্ভব হয়েছে।

প্রথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃতরা সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন,”অপরাধ দমনে বগুড়া জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অসু,মাদক ও ডাকাতির প্রস্ততির অভিযোগে পৃথক আইনি ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Share Now

এই বিভাগের আরও খবর