জয়পুরহাটে রেড ক্রিসেন্টের পূর্বাভাস ভিত্তিক কার্যক্রম ‘হিটওয়েভ এন্টিসিপেশন এ্যাকশন’ উদ্বোধন

আপডেট: June 17, 2026 |
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জয়পুরহাট ইউনিটের উদ্যোগে তীব্র তাপদাহের ক্ষয়ক্ষতি ও ঝুঁকি কমাতে ‘পূর্বাভাসভিত্তিক কার্যক্রম’ হিটওয়েভ এন্টিসিপেশন এ্যাকশন’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

​সকালে জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মাসুদ রানা প্রধান।

​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের ভাইস চেয়ারম্যান মতিয়র রহমান, সেক্রেটারি এ এইচ এম ওবায়দুর রহমান সুইট, কার্যকরী নির্বাহী কমিটির সদস্য নূর মো: আজাদ রাব্বি, পারভিন বানু রুলি, জনি চৌধুরী, খলিলুর রহমান, ইউনিট লেভেল অফিসার শেখ আরিফুজ্জামান এবং যুব প্রধান আরাফাত হোসেনসহ স্থানীয় যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকবৃন্দ।

​তীব্র তাপদাহের ক্ষতিকর প্রভাব থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে এই কার্যক্রমের আওতায় মাঠপর্যায়ে বেশ কিছু তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি, জয়পুরহাট ইউনিট।

এর মধ্যে পথচারী, দিনমজুর ও শ্রমজীবী মানুষের মাঝে তীব্র রোদ থেকে বাঁচতে ছাতা এবং হাতপাখা বিতরণ ও প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত মানুষের ক্লান্তি দূর করতে মোড়ে মোড়ে বিশুদ্ধ ও শীতল খাবার পানির ব্যবস্থা করা।

তাপদাহের সময় স্ট্রোকসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি এড়াতে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো নিয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।

​উদ্বোধনকালে মাসুদ রানা প্রধান বলেন, এই কার্যক্রমের মাধ্যমে তীব্র তাপদাহ বা আবহাওয়াগত দুর্যোগের পূর্বাভাসকে কাজে লাগিয়ে আগাম প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।

যা স্থানীয় প্রান্তিক জনগোষ্ঠীর জানমালের ক্ষয়ক্ষতি, স্বাস্থ্যঝুঁকি ও দুর্ভোগ কমাতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

Share Now

এই বিভাগের আরও খবর