নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ওনার্স এসোসিয়েশনের আহ্বায়ক আওলাদ, সদস্য সচিব তারেক

আপডেট: June 21, 2026 |
fdfdffdfdf
print news

বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ নামে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

১৯শে জুন শুক্রবার বিকেল ছয়টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবস্থ মেট্রো লাউঞ্জ জেড আর রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের স্বত্বাধিকারী সম্পাদক ও প্রকাশকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে (বাংলা ৫২ নিউজ ডট কম) এর স্বত্বাধিকারী কাজী আওলাদ হোসেনকে আহ্বায়ক ও (৭১ সংবাদ ডট কম)’র স্বত্বাধিকারী এ এইচ এম তারেক চৌধুরীকে সদস্য সচিব করে ১৩ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

অন্যান্য সদস্যরা হলেন, বদরুল হাসান কচি স্বত্বাধিকারী সম্পাদক ও প্রকাশক (লইয়ার’স ক্লাব বাংলাদেশ ডট কম), জসিম উদ্দিন সিদ্দিকী স্বত্বাধিকারী সম্পাদক ও প্রকাশক (কক্সবাজার কন্ঠ ডট কম), সুজন হাওলাদার স্বত্বাধিকারী সম্পাদক ও প্রকাশক (ভিশন নিউজ ডট কম), ইউসুফ হাওলাদার স্বত্বাধিকারী সম্পাদক ও প্রকাশক (বৈশাখী নিউজ ২৪ ডট নেট), মোহাম্মদ নজরুল ইসলাম স্বত্বাধিকারী সম্পাদক ও প্রকাশক (শেয়ার বিজনেস ২৪ ডট কম), মোঃ ফজলুর রহমান জুলফিকার স্বত্বাধিকারী সম্পাদক ও প্রকাশক (সবুজ বাংলা ২৪ ডট কম), মোঃ শামীম আল মাসুদ স্বত্বাধিকারী সম্পাদক ও প্রকাশক (বিনিয়োগ বার্তা ডট কম), এ আর এম মামুন স্বত্বাধিকারী সম্পাদক ও প্রকাশক (সময়ের চিত্র ডট কম), মো: তালহা ইবনে হাসান স্বত্বাধিকারী সম্পাদক ও প্রকাশক (সবুজ বাংলাদেশ ডট কম), মোঃ সানাউল্লাহ সানু স্বত্বাধিকারী সম্পাদক ও প্রকাশক (লক্ষ্মীপুর ২৪ ডট কম), (দেশের খবর ডট নেট) এর স্বত্বাধিকারীর পক্ষে নির্বাহী সম্পাদক জাহিদুল হক নান।

উক্ত বৈঠকে সরকার অনুমোদিত অনলাইন নিউজ পোর্টালের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আলোচনা করে সভা শেষ করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর