সারা দেশের ন্যায় জয়পুরহাটে নজরুল বর্ষের উদ্বোধন

আপডেট: July 2, 2026 |
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সারা বাংলাদেশের ন্যায়  জয়পুরহাটে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ এর  উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।

উদ্বোধনের মাধ্যমে দেশের ৬৪ জেলা এবং নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ পালনের শুভ সূচনা করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আল মামুন মিয়া’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিপুল কুমার,  (সার্বিক) নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমিন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, এস এম তানভীর উল আলম প্রমুখ।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, সাংবাদিক, উপস্থিত থেকে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর