জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা

জয়পুরহাট প্রতিনিধিঃ “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” — এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে উদযাপিত হয়েছে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’। দিবসটির তাৎপর্য তুলে ধরতে আজ ৬ জুলাই সকালে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
পরে জেলা প্রশাসন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), জয়পুরহাট-এর যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) জয়পুরহাট এর উপ পরিচালক শামসুদ্দাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আল মামুন মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, নুরুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান প্রমুখ।
পল্লী অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে সরকারি নানা উদ্যোগকে সাধুবাদ জানাতে এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই মূলত এই র্যালির আয়োজন করা হয়।


