বর্তমান সরকার আ.লীগের সঙ্গে যোগসাজশে ক্ষমতায় এসেছে: নাহিদ
আপডেট: July 28, 2026
|

বর্তমান সরকার আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ক্ষমতায় এসেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা, সরকারের অবস্থান এবং বিভিন্ন সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে তিনি বক্তব্য দেন।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্র শক্তির আয়োজনে জুলাই রক্ত ঋণের উত্তরাধিকার শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘স্বৈরাচারের দোসর ও পদত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের নামে অবশ্যই মামলা করা উচিত। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি বলছে মামলা হবে না। তার সঙ্গে তাদের যোগাযোগ আছে বলে জানিয়ে তিনি আরও বলেন, এরশাদ বিরোধী আন্দোলনে এরশাদের পতন হলে তার নামেও মামলা হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের বয়লার মুরগি বলায় তিনি ক্ষমা চেয়ে পার পেয়েছেন। তা না হলে তাকেও ভারতের শিক্ষামন্ত্রীর মতো পদত্যাগ করতে হতো।’
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আলামিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান।



















