নতুন রূপে অভিনয় জগতে ফিরছেন মাহাদি হাসান বি.এন

দীর্ঘদিনের মডেলিং অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে নতুন উদ্যমে অভিনয় জগতে ফিরছেন মাহাদি হাসান বি.এন। স্মার্ট ব্যক্তিত্ব, আত্মবিশ্বাসী উপস্থিতি এবং ক্যামেরার সামনে সাবলীল অভিনয়শৈলীর কারণে তিনি ইতোমধ্যেই পরিচিত একটি মুখ।
এবার সেই অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে নিয়মিত নাটক, ওটিটি প্ল্যাটফর্ম ও চলচ্চিত্রে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
অভিনয়ের প্রতি মাহাদি হাসান বি.এনের আগ্রহ নতুন নয়। ২০১৮ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে তাৎক্ষণিক অভিনয়ে প্রথম স্থান অর্জনের মাধ্যমে তিনি নিজের অভিনয় প্রতিভার স্বীকৃতি পান।
এছাড়া Ethics Club-এর জাতীয় পর্যায়ে পরিচালক ও অভিনেতা হিসেবে সম্মাননা লাভ করেন। গল্প লেখক, পরিচালক ও অভিনেতা হিসেবে একাধিক শর্টফিল্মে কাজ করে তিনি দর্শকদের নজর কেড়েছেন।
কর্মজীবনে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি Actor & Entrepreneur ক্যাটাগরিতে Super Success Award এবং International Professional Achiever (IPA) Award-এও সম্মানিত হয়েছেন।
মাহাদি হাসান বি.এন বলেন, “অভিনয় সবসময়ই আমার স্বপ্নের জায়গা। নিজেকে আরও দক্ষ ও পরিপূর্ণভাবে প্রস্তুত করছি, যাতে দর্শকদের জন্য ভালো গল্প ও মানসম্মত চরিত্র উপহার দিতে পারি।”
জানা গেছে, খুব শিগগিরই তাঁর অভিনীত নতুন কয়েকটি নাটক ও অন্যান্য প্রজেক্টের ঘোষণা আসবে। ভিন্নধর্মী গল্প এবং চ্যালেঞ্জিং চরিত্রের মাধ্যমে দর্শকদের সামনে নিজেকে নতুনভাবে তুলে ধরতে চান তিনি।
অভিনয়ে তাঁর এই নতুন পথচলাকে ঘিরে ইতোমধ্যেই শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। অনেকের প্রত্যাশা, মডেলিংয়ে অর্জিত সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে অভিনয়েও নিজের স্বতন্ত্র অবস্থান গড়ে তুলবেন মাহাদি হাসান বি.এন।












