জয়পুরহাটে মোহাম্মদাবাদ ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রায় ৮০০ বনজ ও ফলজ বৃক্ষ রোপণ

আপডেট: August 11, 2026 |
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী কতৃক “দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”-এর অংশ হিসেবে জয়পুরহাট সদর উপজেলার মোহাম্মদাবাদ ইউনিয়নে প্রায় ৮০০টি বনজ ও ফলজ বৃক্ষ রোপণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বেল আমলা ছানোয়ারের মোড় থেকে নদীর ঘাট পর্যন্ত সড়কের দুই পাশে এসব বৃক্ষ রোপণ করা হয়। মোহাম্মদাবাদ ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন মোহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম, মোহাম্মদাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রেজাউল করিম , জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ , ইউপি সচিব আব্দুল কাইয়ুম , ইউপি সদস্য মাবুদ হোসেন, আনোয়ার হোসেন, গোলাম কিবরিয়া, রেহেনা পারভিন প্রমুখ।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

এ ধরনের কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Share Now

এই বিভাগের আরও খবর