শাহজাদপুরে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আপডেট: August 12, 2026
|

সিরাজগঞ্জ প্রতিনিধি: উত্তরাঞ্চলের বহুল প্রচারিত ও পাঠকনন্দিত দৈনিক করতোয়ার ৫১ বর্ষে পদার্পন করায় বুধবার সকালে প্রেসক্লাবে এক অনুষ্ঠান মালার আয়োজন করা হয় ।
প্রেসক্লাবের সভাপতি এম এ জাফর লিটনের সভাপতিত্বে সাংবাদিক রাসেল সরকারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন,, সাধারন সম্পাদক ও সাবেক জি এস আলামিন হোসেন , সাবেক সভাপতি বিমল কুন্ডু, সিনিয়র সাংবাদিক পীরজাদা হুমায়ুন পারভেছ সাব্বির, শফিউল হাসান লাইফ, আবুল কাশেম. ওমর ফারুক, মোঃ মামুন রানা, জহুরুল ইসলাম,মীর্জা হুমায়ুন, আসলাম আলী, ক্রীড়া সংস্থার কে এম রুবেল, সাংবাদিক আমিরুল ইসলাম, জাহিদ হোসেন মুন্না সহ সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলো । অনুষ্ঠানের মুল আয়োজক ছিলেন দৈনিক করতোয়ার শাহজাদপুর প্রতিনিধি সাগর বসাক ।












