কিছু মনে করবেন না, বিদ্যুৎ মন্ত্রী প্লিজ সাফাই গাইবেন না: ওমর সানী

আপডেট: August 13, 2026 |
fd 129
print news

সারাদেশে চলছে নিয়ম করে লোডশেডিং। এতে সামাজিক মাধ্যমে ক্রমেই মানুষজনের বিরক্তি প্রকাশ বাড়ছে। অনেকেই বিদ্যুতের এমন অবস্থায় ক্ষোভ প্রকাকশ করছেন।

এবার বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা ও প্রযোজক ওমর সানী। নিজের ফেসবুক পোস্টে তিনি বিদ্যুৎ নিয়ে ঢাকার বাইরের মানুষের ভোগান্তির কথা তুলে ধরে বিদ্যুৎমন্ত্রীকে এ বিষয়ে ‘সাফাই না গাওয়ার’ অনুরোধ করেছেন।

ওমর সানী লিখেছেন, ‘কিছু মনে করবেন না, আমাদের বিদ্যুৎ মন্ত্রী প্লিজ সাফাই গাইবেন না। ঢাকার বাইরে আমার অনেক যাওয়া হয়, আসলেই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। বিশেষ করে আমার অভিজ্ঞতা ঢাকার পাশে সাভার, মানিকগঞ্জ।’

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি এই অভিনেতার ভাষ্য, ‘ইচ্ছা করলে আরও দূরে যেতে পারি। এক কথায় বলি, বিদ্যুৎ নিয়ে আসলেই অশান্তির মধ্যে মানুষ আছে।’

নিজের বসবাসের এলাকার প্রসঙ্গ তুলে অভিনেতা লিখেছেন, ‘আমি বসুন্ধরায় থাকি, তাই টের পাই না। বাইরে গেলে মন্ত্রী মহোদয় টের পান।’

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ওমর সানী লিখেছেন, ‘আমার প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার দিকে তাকিয়ে আছি।’

এদিকে, গত ২১ ঘণ্টায় সর্বোচ্চ ৩ হাজার ৫৯২ মেগাওয়াট লোডশেডিং হয়েছে ১১ আগস্ট দিবাগত রাত ১২টায়। ওই সময়ে বিদ্যুতের চাহিদা ছিল ১৭ হাজার ৫২৩ মেগাওয়াট। বিপরীতে সরবরাহ করা হয় ১৩ হাজার ৯৩১ মেগাওয়াট।

এর আগে রাত ৯টায় বিদ্যুতের চাহিদা ছিল ১৮ হাজার ৪৩ মেগাওয়াট, যা দেওয়া তথ্যের মধ্যে সর্বোচ্চ। এ সময় সরবরাহ ছিল ১৫ হাজার ৩৬ মেগাওয়াট এবং ঘাটতি ছিল ৩ হাজার ৭ মেগাওয়াট। রাত ১০টায় চাহিদা ১৭ হাজার ৩২৪ মেগাওয়াটে নেমে এলেও লোডশেডিং ছিল ২ হাজার ২১৫ মেগাওয়াট।

Share Now

এই বিভাগের আরও খবর