বেগম জিয়ার জন্মদিনে বিএনপিকে পুনর্গঠন ও দেশ গড়ার অঙ্গীকার ফখরুলের

আপডেট: August 15, 2026 |
fd 134
print news

বিএনপিকে এমন একটি গণতান্ত্রিক দলে পরিণত করতে চান, যা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখে এগিয়ে যেতে কাজ করবে বিএনপি, বর্তমানে জনগণের কাছ থেকে এটাই মূল প্রত্যাশা।

শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দলকে ধারণ করা এবং নেতাকর্মীদের সঠিকভাবে পরিচালনা করার মাধ্যমে বিএনপিকে এমনভাবে পুনর্গঠন করতে চাই, যাতে দলটি সত্যিকার অর্থে দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি জানান, দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবেন।

বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বিএনপির মহাসচিব বলেন, আজকের দিনটি সবার জন্য আনন্দের। বাংলাদেশে আজকের যে গণতান্ত্রিক ভিত্তি তৈরি হয়েছে, তার মূল কারিগর বেগম খালেদা জিয়া।

দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়ার অটল দৃঢ়তা ও ত্যাগের কারণেই আজকের বাংলাদেশ এই অবস্থানে পৌঁছেছে।

তারেক রহমানের হাতকে শক্তিশালী করে সব রাজনৈতিক ও প্রশাসনিক প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমেই বেগম জিয়ার আজীবন লড়াই-সংগ্রামের মর্যাদা রক্ষা সম্ভব বলে উল্লেখ করেন তিনি।

আমীর খসরু আরও বলেন, বেগম খালেদা জিয়া রাজনৈতিক ক্যারিয়ারে কখনোই কোনো অন্যায্য চাপের কাছে নতি স্বীকার করেননি। তার সেই আদর্শকে ধারণ করেই বিএনপি আগামী দিনে আরও সুসংগঠিত ও বেগবান হয়ে সামনে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থায়ী কমিটির এই নেতা।

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ। ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করেছিলেন তিনি। এ উপলক্ষে নয়াপল্টন কার্যালয়সহ সারাদেশে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজক বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো

Share Now

এই বিভাগের আরও খবর