জয়পুরহাটে ৬ শতাধিক সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীর মাঝে গরু বিতরণ

আপডেট: August 15, 2026 |
IMG 20260815 144237 750 x 430 pixel 1
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে আয় বৃদ্ধিমূলক কর্মসূচির মাধ্যমে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের মাঝে গরু বিতরণ করা হয়েছে।

​পাঁচবিবির বটতলী বাজারে বেসরকারি সংস্থা এসডিএস এর কার্যালয়ে সমাজসেবা অধিদপ্তর এবং বেসরকারি সংস্থা এসডিএস’ (SDS)-এর যৌথ উদ্যোগে মোট ৬০০ জন উপকারভোগীর মাঝে এসব গরু হস্তান্তর করা হয়।
​অনুষ্ঠানের

সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ট্রেনিং অফিসার ডাঃ এসএম খুরশিদ আলম, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাহাদাত হোসেন, এসডিএস সংস্থার সভাপতি গুলশান আরা গ্যালিন, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

​অনুষ্ঠানে আয়োজকরা জানান, গরু পালনের মাধ্যমে উপকারভোগীরা নিজেদের পরিবারের আয় বৃদ্ধি ও আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।

মূলত কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত বিধবা এবং স্বামী পরিত্যক্তা নারীদের আর্থিক সক্ষমতা বাড়িয়ে তাদের জীবনযাত্রার মান উন্নত করাই এই বিশেষ উদ্যোগের মূল উদ্দেশ্য।

Share Now

এই বিভাগের আরও খবর