রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

আপডেট: August 21, 2026 |
image 310817 1784500459 1
print news

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। জাতীয় সংগীত ও পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যদিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। শপথ নেয়ার পর প্রচলিত রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন নতুন রাষ্ট্রপতি।

স্বাক্ষর শেষে নির্ধারিত আসনে বসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী, প্রতিমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, বিচারপতি, বিভিন্ন দেশের কূটনীতিক এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর