জয়পুরহাটে জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট: August 31, 2026 |
print news

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে জেলা পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধানের সভাপতিত্বে সভায় জেলা পরিষদের চলমান বিভিন্ন কার্যক্রম, উন্নয়নমূলক কাজ এবং সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম আকন্দ, জেলা পরিষদের প্রকৌশলী মুশফিকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এছাড়া সভায় পাঁচবিবি, কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তারা, জেলা সমাজসেবা কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ২০২৫-২৬ অর্থবছরের বিশেষ বরাদ্দ, ২০২৬-২৭ অর্থবছরের এডিপির সাধারণ বরাদ্দ, ঠিকাদারি লাইসেন্স নবায়ন, পাঁচুর মোড়ের মার্কেট সংক্রান্ত বিষয় এবং চলমান বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জেলা পরিষদের চলমান উন্নয়ন কর্মকাণ্ড যথাযথভাবে বাস্তবায়ন, প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং জনগণের সেবায় জেলা পরিষদের কার্যক্রমকে আরও কার্যকর করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ সময় চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে যথাযথভাবে বাস্তবায়ন এবং জেলা পরিষদের সার্বিক কার্যক্রম আরও স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পরিচালনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

Share Now

এই বিভাগের আরও খবর