মান্দায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট: September 2, 2026 |
print news

আকতারুজ্জামান নাইম, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।

এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল খান, সাংগাঠনিক সম্পাদক কুমার বিশ্বজিৎ, মান্দা উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাহারুল ইসলাম, সদস্য সচিব ও মান্দা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক, শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, জেলা যুবদলের সদস্য এ্যাড. মিজানুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, সাংগাঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোল, ছাত্রদলের আহ্বায়ক শাহিদুজ্জামান সালেক, সদস্য সচিব পলাশ কুমারসহ উপজেলার ১৪ ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Share Now

এই বিভাগের আরও খবর