রাণীশংকৈলে দস্যুতা ও চাঁদাবাজির অভিযোগে দুই গ্রাম পুলিশ গ্রেফতার

আপডেট: September 22, 2026 |
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দস্যুতা ও চাঁদাবাজির অভিযোগে দুই গ্রাম পুলিশকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২১ সেপ্টেম্বর (সোমবার) রাত আনুমানিক ০১:১৫ ঘটিকায় উপজেলার ০৩ নং হোসেনগাঁও ইউনিয়নের রাউত নগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,রাউত নগর ভবানী ডাংগী এলাকার আ: হাকিমের ছেলে হাবিবুর রহমান উজ্জ্বল (২৭) ও রাউত নগর এলাকার সাজ্জাদ আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৮)। তারা দুজনেই হোসেনগাঁও ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় রাণীশংকৈল থানাধীন ০৩ নং হোসেনগাঁও ইউনিয়নের হাজির মোড় নামক স্থানে দস্যুতা ও চাঁদাবাজির ঘটনা ঘটে।

উক্ত ঘটনার প্রেক্ষিতে পীরগঞ্জ থানার পশ্চিম রঘুনাথপুর গ্রামের সোহেল আহমেদের ছেলে তারেক আহমেদ (৩৮) বাদী হয়ে রাণীশংকৈল থানায় একটি এজাহার দায়ের করেন।

এজাহারের ভিত্তিতে রাণীশংকৈল থানা পুলিশের একটি টিম রাউত নগর এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত দুই গ্রাম পুলিশকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

তাদের বিরুদ্ধে দণ্ডবিধি আইনের ৩৯২, ৩৮৫, ৩৮৬ ও ৫০৬ ধারায় রাণীশংকৈল থানায় একটি মামলা (মামলা নং- ২৯, তারিখ: ২১/০৯/২০২৬ খ্রি:) দায়ের করা হয়েছে।

এ বিষয়ে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, ঘটনার সত্যতা পাওয়ায় আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।ঘটনার পর বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

Share Now

এই বিভাগের আরও খবর