বানারীপাড়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

আপডেট: September 27, 2026 |
print news

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:  বরিশালের বানারীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশকে অস্থিতিশীল করার কথিত অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বানারীপাড়া ডাকবাংলো মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফেরিঘাট এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে পৌর শহরের প্রধান সড়কগুলো মুখরিত হয়ে ওঠে।

মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রিয়াজ আহমেদ মৃধা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সাইদুল ইসলাম, সদস্য সচিব মো. তোফায়েল আহমেদ, যুগ্ম আহ্বায়ক রাজু লস্কর, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান রাজু, রফিকুল ইসলাম, মাহমুদ হোসেন, ইলিয়াস কাঞ্চন, মো. সাঈদ, সৈকত সরদার, জিয়া রাঢ়ী, আমিনুল ইসলামসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিল শেষে ফেরিঘাট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সাইদুল ইসলাম বক্তব্য দেন। পরে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর