ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

আপডেট: September 30, 2026 |
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া (সদর, রুহিয়া ও ভূল্লী) উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী তার ছোট ভাই মির্জা ফয়সল আমীনসহ মনোনয়ন পত্র জমা দিয়েছিল মোট ৬ জন প্রার্থী। এর মধ্যে যাচাই বাছাই শেষে ৬ জনেরই মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসে দুদিন এ মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

বৈধ প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী, রাষ্ট্রপতির ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, জেলা বিএনপির সহ-সভাপতি ওয়াবাইদুল্লাহ মাসুদ।

জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলনের প্রার্থী খাদেমুল ইসলাম, খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলিম নিজামী, এবং বাংলাদেশ কংগ্রেস এর প্রার্থী হোসেন মোহাম্মদ ওমর ফারুক এর মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে।

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আগামী ৭ অক্টোবর পর্যন্ত।

এবিষয়ে নির্বাচন অফিসার ও জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম জানান, সকল প্রার্থীদের কাগজ পত্র আমরা যাচাই বাছাই করেছি।

তাদের কাগজপত্রে কোনো অসঙ্গতি না থাকায় সকলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আমরা প্রার্থীদের সাথে কথা বলেছি যাতে তারা আচরণ বিধি মেনে চলে এবং কোনো সহিংসতায় না জড়ায়। পরিবেশ এখন পর্যন্ত ভালো রয়েছে।

উল্লেখ্য, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসন থেকে নির্বাচিত হন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও–১ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

পরে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আসনটিতে মির্জা ফয়সল আমিন, ওবায়দুল্লাহ মাসুদ ছাড়া ১১–দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী ও বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুকসহ শেষ দিন পর্যন্ত মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, ঠাকুরগাঁও–১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।

Share Now

এই বিভাগের আরও খবর